সিলেট শিক্ষা বোর্ডে নতুন সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের নতুন সচিব হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন বিসিএস সাধরণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক মো. কবির আহমেদ। তিনি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত ছিলেন। আর বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন এমসি কলেজের অধ্যাপক অরুণ চন্দ্র পাল।
রোববার (১০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে বোর্ডের আগের সচিব সহযোগী অধ্যাপক মো. মোস্তফা কামাল আহমদকে প্রেষণ প্রত্যাহার করে মৌলভীবাজার সরকারি কলেজে পদায়ন দেওয়া হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের ১৭ অক্টোবর থেকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। তা না হলে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed