সৌদিতে ড্রোন হামলায় ৩ বাংলাদেশি আহত
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে আছেন তিন বাংলাদেশি।
স্থানীয় সময় শুক্রবার শেষ রাতে এবং শনিবার ভোরের দিকে দুবার ড্রোন হামলা হয় বিমানবন্দরটিতে। ধারণা করা হচ্ছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা এটি।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রথম হামলায় সবাই আহত হন। আহতের মধ্যে ছয়জন সৌদি নাগরিক, তিন জন বাংলাদেশি এবং একজন সুদানের নাগরিক।
হামলায় বিমানবন্দরের সম্মুখভাগের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়।
২০১৫ সাল থেকে ইয়েমেনে সরকার ও ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই চলে আসছে। সে সময় রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।
এসবের জের ধরে সৌদি আরবে এর আগেও দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে এই হামলার পর তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত দায় স্বীকার করা হয়নি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed