স্বাস্থ্য পরীক্ষা করাতে জার্মানি গেলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য ১২ দিনের জার্মানি ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে আজ শনিবার ঢাকা ত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন জানান, কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট (কিউওয়াই-৬৩৯) রাষ্ট্রপতিকে নিয়ে শনিবার (৯ অক্টোবর) ভোর ৪টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অচিম ট্রস্টার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদের জার্মানির চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের আই হসপিটালে চোখের চিকিৎসা করানোর কথা রয়েছে।
মুন্সি জালাল উদ্দিন আরও জানান, ‘রাষ্ট্রপ্রধান আগামী ২২ অক্টোবর লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।’
৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed