Main Menu

আরজে নিরব গ্রেপ্তার, ১ দিনের রিমাণ্ডে

বৈশাখী নিউজ ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অফ সেলস, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন অফিসার হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)র হাতে রাজধানীর মোহাম্মদুপর থেকে আটক হন তিনি।

তাকে গ্রেপ্তার করে একদিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি সাংদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার আসিক হাসান।

তিনি বলেন, ‘নির্ধারিত সময়ে টাকা নিয়েও কিউকম থেকে সময়মত পণ্য না দেওয়ায় তার নামে মামলা করেন গ্রাহক। সে মামলার জের ধরে আজ সকালে মোহাম্মদপুরে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের পর আদালতের কাছে তার দুই দিনের রিমান্ড আবেদন করলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’ আটকের পর তার দুই দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে।

এর আগে কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রতারণার অভিযোগে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ই-কমার্স সাইটটির বিরুদ্ধে গ্রাহকদের পণ্য সঠিক সময়ে ডেলিভারি না দেওয়াসহ টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে। আটকের পর রিপন মিয়াকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

গত ১৪ সেপ্টেম্বর আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম, ইভ্যালি, ই-অরেঞ্জসহ ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আইনি ব্যবস্থার সুপারিশ করে আন্তঃমন্ত্রণালয়ের ই-কমার্স বিষয়ক জাতীয় কমিটি। ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকমসহ অনেকে ই-কর্মার্স প্রতিষ্ঠানের প্রধানসহ বেশ কয়েকজনকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে।

দীর্ঘ ১৫ বছর যাবত একজন আরজে হিসেবে রেডিও টুডে, এবিসি রেডিও, রেডিও ধ্বনি, সিটি এফএমে কাজ করেছেন তিনি। কিন্তু কয়েক মাস আগে আরজে পেশা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। পরে যোগদন করেন ই কমার্স সাইট কিউকমে।

Share





Related News

Comments are Closed