Main Menu

আবদ্ধ ঘরে প্রেমিক যুগলের রক্তাক্ত মরদেহ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে আবদ্ধ ঘরের ভেতর থেকে প্রেমিক-প্রেমিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের একটি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত সমর গমেজের ছেলে হৃদয় গমেজ (২৫) এবং একই উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের মৃত স্বপন রোজারিওর মেয়ে ইভানা রোজারিও (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হৃদয় গমেজের মা স্থানীয় ভূমি রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে যান। এ সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে প্রেমিকা ইভানাকে ডেকে আনেন হৃদয়। পরে সন্ধ্যা ৭টার দিকে হৃদয়ের মা বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। তিনি জানালা দিয়ে দেখেন ঘরের মেঝেতে দুজনের মরদেহ পড়ে আছে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, হৃদয় ও ইভানার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বুধবার (৬ অক্টোবর) সকালে হৃদয় গমেজকে বাড়িতে রেখে তার মা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে যান জমি রেজিস্ট্রি করতে। সেখানে কাজ সেরে সন্ধ্যা ৭টার দিকে তিনি বাড়ি ফেরেন। বাড়িতে এসে তিনি ঘরের বাইরে গ্রিলে তালা ও দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজা খুলতে ডাকাডাকি করলেও কোনো শব্দ না পেয়ে তিনি জানালা দিয়ে দেখেন ঘরের মেঝেতে ইভানা ও হৃদয়ের মরদেহ পড়ে আছে।

Manual2 Ad Code

তখন তিনি চিৎকার করতে থাকেন। আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘরের বারান্দার দেয়াল ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে। রাত সাড়ে ৯টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়।

Manual7 Ad Code

ওসি আরও জানান, ইভার ঘাড়ে এবং হৃদয়ের পেটে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। ইভানার মরদেহের ওপরে হৃদয়ের লাশটি পড়ে ছিল। এ সময় হৃদয়ের হাতের পাশে রক্তাক্ত ছুরি ছিল। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তদন্তের পর বলা যাবে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, সন্ধ্যার আগে-পরে কোনো এক সময় প্রেমিকাকে ছুরিকাঘাতের পর হৃদয় নিজেই নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যা করেছেন। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরিবার মেনে নেয়নি বলে সেই অভিমানে দুজনে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

Manual8 Ad Code

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code