সিলেটে মৃত্যুহীন দিনে ১৮ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ১৮ জনের। যাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৬৮৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৬৮৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪২ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৩৯ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১১৯ জন রয়েছেন।
প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। শনাক্তের হার ২.২৯। এই ১৮ জনের মধ্যে ১০ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৫ জন হবিঞ্জের ও ৩ জন মৌলভীবাজার জেলার।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ১৫ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ৭ জন রয়েছেন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৩৮০ জন।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ১ হাজার ১৬৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৬ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১০৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩ জন, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারের হাসপাতালে ৪জন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed