দক্ষিণ সুরমা থেকে ১৩ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার (৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দক্ষিণ সুরমা থানার এসআই (নি.) স্নেহাশীষ পৈত্যের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় লাউয়াই বনলতা এলাকায় জুয়া খেলার জমায়েত থেকে তাদের আটক করে।
আটক ১৩ জুয়াড়ি হলো- নবীগঞ্জ উপজেলার খালিয়াভাঙ্গা গ্রামের গৌরাঙ্গ রায়ের ছেলে পঙ্কজ রায় (৩২), দক্ষিণ সুরমার লালাবাজার এলাকাধীন হিলু রাজীবাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে জুয়েল আহমদ অপু (২৪), জকিগঞ্জের বাইশাল গ্রামের হারিছ আলীর ছেলে নাছিম আহমদ (১৯), গাজীপুরের জয়দেবপুর থানাধীন পশ্চিম মারিয়ালী গ্রামের মৃত রইছ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩২), কুমিল্লার লাকসাম উপজেলাধীন রশিদপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রিপন হোসেন (৩০), দোয়ারাবাজার উপজেলার দৌলিয়া নোয়াপাড়া গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৪), মোগলাবাজার থানাধীন জালালপুর গ্রামের জহির আলীর ছেলে আব্দুল করিম (৩০), নবীগঞ্জের মাওনপুর গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে মো. লেবু (২৫), নাটোর গুরুদাশপুর উপজেলার তালবাড়িয়া গ্রামের বাসা সুদার ছেলে শফিকুল (৩৪), শেরপুর সদর উপজেলার গিতা নারাইনপুর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে সফিক মোল্লা (২৯), ব্রাক্ষণবাড়ীয়ার নবীনগর উপজেলাধীন কৃষ্ণনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. লোকমান মিয়া (৩২), একই উপজেলার গোপালপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে খায়রুল ইসলাম (২৩) ও লক্ষীপুর জেলার কমলনগর উপজেলাধীন চর জগবন্ধু গ্রামের মাহফুজুল হকের ছেলে কামাল হোসেন (৩৫)।
আটক সকল জুয়াড়িকে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed