জাপানে ভূমিকম্প, সতর্কতা জারি
earthআন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
জাপানে ভূমিকম্প, সতর্কতা জারি
স্থানীয় সময় বুধবার (৬ অক্টোবর) দুপুর তিনটার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ইওতের কাছাকাছি প্রশান্ত মহাসাগরের প্রায় ৫৬ কিলোমিটার গভীরে।
দেশটির উত্তরাঞ্চলের প্রধান দ্বীপ হোক্কাইডোর কিছু এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পরবর্তী সময়ে অঞ্চলটিতে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া সংস্থাও প্রাথমিকভাবে ভূমিকম্পকে ৬ মাত্রার হিসেবে উল্লেখ করলেও পরে তা ৫ দশমিক ৯ মাত্রার বলে জানায়। এর গভীরতাও শুরুতে ৫০ কিলোমিটার বলা হয়েছিল।
এদিকে আবহাওয়া সংস্থা এক সপ্তাহের মধ্যে ৫ বা তারও বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছে।
খবর: জাপান টাইমস
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed