Main Menu

সিলেটে করোনায় আরো ১জনের মৃত্যু, শনাক্ত ৯

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে ১১৬৮ জনের মৃত্যু হলো।

বুধবার (৬ অক্টোবর) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘন্টায় এ বিভাগে ৮০৯ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ১ দশমিক ১১ ভাগ। নতুন শনাক্ত মিলিয়ে এ বিভাগে ৫৪ হাজার ৬৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ বিভাগে একদিনে সুস্থ হযেছেন আরও ৫৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৩৪৪ জন।

বিভাগে নতুন ভর্তি ১৩ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৪৮ জন।

Share





Related News

Comments are Closed