এসএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত করা হবে না: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আসন্ন ২০২০ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। তার ওপরে পাঠদান শেষে পাবলিক পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা আন্দোলন করলেও এই সিলেবাস আর সংক্ষিপ্ত করা সম্ভব নয়।
বুধবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে ২০২১ ও ২২ সালের এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষা আয়োজন করা হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরো সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না। তার চাইতে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, পত্রিকা খুললেই শুধু নেগেটিভ নিউজ চোখে পড়ে। এতে করে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। সে কারণে নেগেটিভ নিউজের পাশাপাশি পজিটিভ নিউজকে গুরুত্ব দিয়ে তা প্রকাশ করতে হবে। মানুষ সকালে ঘুম থেকে উঠে পজিটিভ নিউজ পড়লে তার দিনটি ভালো কাটবে, দিনে ভালো একটি কাজ করার উৎসাহ তৈরি হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান প্রমুখ।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed