সিলেটে ম্যানেজারকে কুপিয়ে ব্রেড ফ্যাক্টরীর টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর জালাবাদ থানাধীন তেমূখীতে সিলেট-সুনামগঞ্জ সড়কের উপর প্রকাশ্য দিবালোকে ২ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকারীরা ফারুক মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।
গত ৩ অক্টোবর রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ছিনতাইকারীদের শিকার জালালাবাদ থানাধিন হায়দরপুরস্থ মোঘল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর ম্যানেজার, এয়ারপোর্ট থানাধীন বড়শলা গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে ফারুক মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ জনকে আসামী করে জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হায়দরপুরস্থ মোঘল ব্রেড এন্ড বিট ফ্যাক্টরীর ম্যানেজার ফারুক মিয়া গত ৩ অক্টোবর রোববার বেলা ১১টা ২৭ মিনিটের সময় ফ্যাক্টরীর ২ লাখ ৪০ হাজার টাকা একটি কালো সাইট ব্যাগে নিয়ে হায়দরপুরস্থ মসজিদের সামনে থেকে তেমূখী পূবালী ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে একটি যাত্রীবাহি অটোরিশায় পিছনের সিটে উঠে রওয়ানা হন। সকাল সাড়ে ১১টার দিকে উক্ত সিএনজি গাড়ীটি অত্র থানাধীন তেমুখী সফাত উল্লাহ সিএনজি পাম্পের সামনে সিলেট-সুনামগঞ্জ পাকা রাস্তার উপর পৌছলে একজন বৃদ্ধ যাত্রী তার গন্তব্যস্থলে নামতে চাইলে গাড়ীটি থামানো হয়। এই সুযোগে অজ্ঞাতনামা ৩ জন (২ জনের মুখে সাদা মাস্ক পরিহিত ছিল) একটি গ্রামার মোটর সাইকেল যোগে সিএনজি গাড়ীর সামনে এসে গাড়ীর গতিরোধ করে। অতপর ওই ৩ জন মোটর সাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র উচিয়ে বাদী ফারুক মিয়ার নিকট থাকা কালো সাইট ব্যাগটি তাদেরকে দিয়ে দিতে বলে হুমকি দেয়। ফারুক মিয়া ব্যাগটি দিতে অস্বীকৃতি জানালে তার নিকট হতে ব্যাগটি নিয়ে যাওয়ার জন্য কাড়াকাড়ি করতঃ তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। ওই সময় অজ্ঞাতনামা একজন তার হাতে থাকা ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে আঘাত করলে ফারুক মিয়া বাম হাত দিয়ে আঘাতটি প্রতিহত করায় তার বাম হাতে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। এই সুযোগে অজ্ঞাতনামা আরেকজন ফারুক মিয়ার হাত থেকে ব্যাংকে জমা দেয়ার জন্য ফ্যাক্টরীর নগদ ২ লাখ ৪০ হাজার টাকা সম্বলিত কালো ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। ছিনতাই ঘটনার বিষয়ে কোনরূপ মামলা মোকদ্দমা করলে ফারুক মিয়াকে সুযোগ মতো সময়ে ও স্থানে খুন করবে বলে প্রকাশ্যে হুমকী দিয়ে ছিনতাইকারীরা গ্রামার মোটর সাইকেল যোগে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে বাসস্ট্যান্ডের দিকে পালিয়ে যায়।
উপস্থিত লোকজন ঘটনাস্থলে এসে ফারুক মিয়াকে গুরুতর জখম অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী বিভাগে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন।
ছিনতাইকারীদের এরূপ সন্ত্রাসী কর্মকান্ডে ও হুমকিতে ফারুক মিয়া চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। চিকিৎসা শেষে ম্যানেজার ফারুক মিয়া ঘটনার বিষয়ে মোঘল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।
ফারুক মিয়া ঘটনার সুষ্ঠু তদন্ত করে ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পর উক্ত এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Related News
মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেটRead More
জকিগঞ্জ গ্যাস ফিল্ডে অচলাবস্থা নিরসন, খোলা হলো তালা
Manual7 Ad Code নিউজ ডেস্ক: দীর্ঘ ১০ দিন অচল থাকার পর অবশেষে সিলেটের জকিগঞ্জ গ্যাসRead More



Comments are Closed