২৫ অক্টোবর খুলছে শাবিপ্রবির আবাসিক হল
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ১৮ মাস পর আগামী ২৫ অক্টোবর খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
উপার্চায বলেন, আমরা ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে আবাসিক হল খুলে দেব। শুধু আবাসিক হলে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।
করোনা টিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে যারা টিকার রেজিষ্ট্রেশন করেছেন তারা সবাই টিকা পাবেন। আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বুথে টিকা দেওয়ার ব্যবস্থা করছি। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সাথে আলাপ-আলোচনা চলছে।
Related News
সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানেরRead More
সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হারRead More



Comments are Closed