নিষেধাজ্ঞার প্রথম দিনেই ১৪ জেলের কারাদন্ড
তালতলী (বরগুনা) প্রতিনিধি: সাগরে ইলিশ ধরা নিষেধাজ্ঞার প্রথম দিনেই (সোমবার) বরগুনার তালতলী উপজেলার ১৪ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ হওয়া ৩টি ট্রলার বাজেয়াপ্ত করে ট্রলারে থাকা প্রায় ৮১ হাজার মিটার জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত ৫০ কেজি ইলিশ বিভিন্ন এতিম খানায় দেওয়া হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কাওসার হোসেন ১৪ জেলেকে ২০ দিন করে এ কারাদন্ড দেন।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগরে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞার প্রথম দিনে সকিনা কোস্টগার্ড ও নিদ্রা নৌ-পুলিশের যৌথ টিম উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে ৩টি ট্রলার, ১৪ জেলে, ট্রলারে থাকা প্রায় ৮১ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কাওসার হোসেনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।
দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন, মিজানুর (৪০), মো.আলম (৪০), আবুছলে (৩৫), মো.ফারুক গাজী (৫০), মো.শাকিব (২২), মো.দুলাল (৪০), মো.দেলোয়ার হোসেন (৪৫), মো.হায়দার (৩৫), মো.ইছাহাক মিয়া (৫০), মো.হালিম (৩৫), মো.ছগির (৪০), মো.সালাম (৩৪), মো.হারুন (২৩) ও মো.আবু হানিফ(৪৫)। এদের সকলের বাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মাহবুুবুল আলম জানান, রবিবার রাত ১২টার পর থেকে সকিনা কোস্ট গার্ড ও নিদ্রা নৌ-পুলিশের যৌথ টিম পায়রা নদীতে অভিযান চালায়। এ সময় নিদ্রা, সকিনা ও আশারচরের বিভিন্ন এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে। এ সময় তিনটি ট্রলার ও এদের সাথে থাকা প্রায় ৮১ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed