বিশ্বনাথে আন্তর্জাতিক অহিংস দিবসে পিএফজি’র মানববন্ধন
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে রবিবার (৩ অক্টোবর) আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন পালন করেছে সর্বদলীয় সম্প্রীতির পিএফজি।
দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় বিকেলে স্থানীয় বাসিয়া সেতুর উপর ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিএজি বিশ্বনাথ উপজেলা এ্যাম্বাসেডর আহমেদ নূর উদ্দিনের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু’র পরিচালনায় মানববন্ধন পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য প্রভাষক আফিয়া বেগম, তরিকুল ইসলাম, বদরুল ইসলাম মহসিন, দলিল লেখক আব্দুল মজিদ, মাছুম আহমদ, মারুফ, শিক্ষানুরাগী আফসর আলী।
এসময় বিশ্বনাথ থানার এসআই অরুপ সাগর, দি হাঙ্গার প্রজেক্ট সিলেটের আঞ্চলিক সমন্বয়কারি মো. মোজাম্মেল হক,সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed