Main Menu

পেয়াজ উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ

Manual6 Ad Code

মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের হলরুমে মসলা গবেষণা কেন্দ্র বিএআরআই শিবগঞ্জ বগুড়ার বাস্তবায়নে ও বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরন প্রকল্পের অর্থায়নে দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

Manual5 Ad Code

৩ অক্টোবর রোববার সকাল ১০টায় জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এমএইচএম বোরহান উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসলা গবেষণা কেন্দ্রে শিবগঞ্জ বগুড়ার উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার মোঃ ফারুক হোসাইন।

Manual3 Ad Code

এতে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ফয়সল আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা আতিকুর রহমান ও মোঃ আশরাফুল আলম। দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় জৈন্তাপুর উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি বিভাগের সংশ্লিষ্টরা অংশগ্রহন করেন।

জৈন্তাপুরে মসলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন এসএ, এসএসএ ও এসএএও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন গোটা বিশ্বে প্রায় ১শ ৫০ জাতের মসলা উৎপাদিত হয়। বাংলাদেশে এখন পর্যন্ত ৪০ প্রকারের মসলা উৎপাদিত হচ্ছে। আমদের দেশে অধিকতর মসলার ব্যবহার হওয়া বেশির ভাগ মসলাই বিদেশ হতে আমদানী করতে হয়। দেশীয় মসলা বিদেশেও রপ্তানী হচ্ছে। যেমন রপ্তানী পণ্যের মধ্যে জৈন্তাপুরের তেজপাতা অন্যতম।

Manual8 Ad Code

বক্তারা বলেন, আমরা পেয়াজের জন্য অনেকটা ভারত নির্ভর ছিলাম। বর্তমানে পেয়াজ উৎপাদনে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। যা কিছু দিন পূর্বেও এই স্থান ছিল যুক্তরাষ্ট্রের দখলে। জৈন্তাপুর উপজেলায় সরকারী বরাদ্ধ থাকলে পেয়াজ উৎপাদনে জৈন্তাপুর এগিয়ে যাবে।

জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের গবেষণার ফল বারি গোল মরিচ জৈন্তা গোল মরিচ নামে বাংলাদেশের সর্বত্র পরিচিত। এছাড়া তেজপাতা, এলাচ সহ বিভিন্ন রকম মসলা জাতীয় গবেষণায় জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের গবেষকরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code