Main Menu

সিলেটে বিআরটিসি বাস খাদে, আহত ৪০

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার বলাউড়া এলাকায় বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গেলে অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২ অক্টোবর) বিকাল চারটায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে কারো পরিচয় জানা যায়নি।

সিলেট জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খাঁন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গুরুতর আহত কেউ নেই। গাড়ির চালক বা সংশ্লিষ্ট কারো পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

 

Share





Related News

Comments are Closed