‘মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধ না হলে কঠোর কর্মসূচি’
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা সিএনজি থ্রি-হুইলার চলাচল বন্ধ করাসহ ৮ দফা দাবিতে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক, শ্রমিক ও সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা বাস মিনিবাস মালিক, শ্রমিক গ্রুপের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ অক্টোবর) বেলা ১১টায় সিলেটের দক্ষিণ সুরমার চন্ডীপুলে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনপূর্ব সমাবেশে বক্তারা বলেন, অটোরিকশা (সিএনজি)’র গ্রীল সংযোজন, চালকের আসন মোটরযান আইন অনুযায়ী সংযোজন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে হাইওয়ে রোডে চলাচলকারী অটোরিকশা বন্ধসহ ৩ জনের অধিক যাত্রী বহন না করা ও রেজিস্ট্রেশন বিহীন অটোরিক্সা সিলেট জেলায় চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। বর্তমান সরকার সড়ক দুর্ঘটনারোধে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল অবৈধ ঘোষণা করেছে। তারপরও একশ্রেণির অসাধু চক্রের ইন্ধনে এসব পরিবহন চলাচল অব্যাহত রয়েছে। যার কারণে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে।
বক্তারা আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে মহাসড়কে অটোরিকশা সিএনজি চলাচল বন্ধ এখন সময়ের দাবি। বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৮ দফা দবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করেন।
সিলেট-জগন্নাথপুর-সুনামগঞ্জ, সিলেট-বিশ্বনাথ-রামপাশা বাস মালিক গ্রুপের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মালিক সমিতির ম্যানেজার জাহাঙ্গীর খান ও সিলেট-জগন্নাথপুর-সুনামগঞ্জ, সিলেট-বিশ্বনাথ-রামপাশা বাস মালিক সমিতির ম্যানেজার নজরুল ইসলাম মনিরের যৌথ পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সিলেট জেলা মালিক সমিতির অর্থ সম্পাদক মো. জোয়াহির মিয়া, সহ সম্পাদক হেলাল মিয়া, দপ্তর সম্পাদক আব্দুর রকিব, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন মবু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি শাহ নুরুর রহমান, সহ সভাপতি মৌরশ আলী, মোক্তার আহমদ, সেক্রেটারী আব্দুল কাইয়ূম, সদস্য পানসুর আলী, জগন্নাথপুর বাস মালিক সমিতি (সোহাগ)’র সভাপতি রুহেল আহমদ, সহ সভাপতি আব্দুল মালেক তালুকদার, সেক্রেটারী শাহীন আহমদ, সদস্য হাজী ফারুক মিয়া, সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি মো. বাবরু মিয়া, সিলেট-জগন্নাথপুর-সুনামগঞ্জ, সিলেট-বিশ্বনাথ-রামপাশা বাস শ্রমিক সমিতির সভাপতি মো. ফজর আলী, সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাবেক সহ সভাপতি ইরন মিয়া প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed