Main Menu

দেশে করোনায় আরও ২৪ মৃত্যু, শনাক্ত ৫৮৯

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ২৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৫৫ জনে।

Manual2 Ad Code

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৮৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জনে।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২৮৩ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন।

Manual1 Ad Code

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ৯ জন। এ সময় ঢাকা বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৪, রংপুরে ২, খুলনায় ১, বরিশালে ১, ময়মনসিংহে ১ ও সিলেটে ১ জন মারা গেছেন। তবে রাজশাহী বিভাগে কারো মৃত্যু হয়নি।

Manual2 Ad Code

এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) সারা দেশে মারা যান ২১ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ৮৪৭ জনের দেহে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code