সিলেটে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন রোগী শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১২ জন।
শুক্রবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এমন তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনাক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬৩ জনে।
এর মধ্যে সিলেট জেলায় ৯৭২ জন, সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
এর আগে গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে ৪ জন মারা গিয়েছিলেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৭ জন। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ৩ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন। সুনামগঞ্জে কোনো নতুন রোগী শনাক্ত হননি।
এসময়ে ৭৪৪ জনের নমুনা পরীক্ষা করে এই ১২ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ১.৬১ ভাগ।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৫৯৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৬২৫ জন, সুনামগঞ্জের ৬২৩৯ জন, মৌলভীবাজারের ৮১০৩ জন ও হবিগঞ্জের ৬৬২৭ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৩ জন। এনিয়ে সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ১৪২ জন।
তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫৫ জন করোনা রোগী ভর্তি আছেন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed