সাংবাদিক নাসির আহমদ খাঁন আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সিনিয়র সাংবাদিক ও নগরীর কুয়ারপার এলাকার বাসিন্দা নাসির আহমদ খাঁন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি জীবদ্দশায় দৈনিক সিলেট সংলাপ, দৈনিক কাজিরবাজার ও সাপ্তাহিক সিলেট প্রান্ত পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাছির আহমদ খান গত ৩দিন আগে শ্বাসকষ্টজনিত রোগে ওসমানী হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে মঙ্গলবার দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বাসায় নেয়ার পর আজ বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে ওসমানী হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নাছির আহমদ খানের জানাজা বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর কুয়ারপার জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed