বিশ্বনাথে ইয়াবা কারবারী মোহাম্মদ আলী গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি মোহাম্মদ আলী (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
তিনি উপজেলার অলংকারি ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত মজর আলীর ছেলে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দূর্যাকাপন গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এসময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ১৫ পিচ লাল রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিশ্বনাথ থানার এসআই সাইফুল মোল্লা বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ওসমানীনগর থানায় ৩টি ও বিশ্বনাথ থানায় ২টি মাদক মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed