বঙ্গোপসাগরে তিন ট্রলার ডুবি, ২২ জেলে নিখোঁজ
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে ৩টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ১টি ট্রলারসহ ২২ জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধার করা হয়েছে ৩টি মরদেহ।
জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া এলাকার জামাল সিকদারের এফবি সিকদার নামের একটি ট্রলার ১১জন জেলেসহ বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ঝড়ের কবলে পরে ট্রলারটি মঙ্গলবার ভোর রাতে তালতলীর আশারচরের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিন পশ্চিমে ও পাথরঘাটা থেকে প্রায় ২০ কিলো মিটার দক্ষিনে বঙ্গোপসাগর সংলগ্ন লালদিয়ার চর এলাকায় ডুবে যায়। বুধবার ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে অন্য একটি ট্রলারে ঐ জেলেদের উদ্ধার করলেও ট্রলারটির খোজ মেলেনি।
এদিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রারচর এলাকার শহিদ খানের একটি ট্রলার ২২জন জেলে নিয়ে গত ২৭ সেপ্টেম্বর বিকেলে মাছ ধরার জন্য সাগরে যায়। ঝড়ের কবলে পড়ে তারা এখনও নিখোঁজ রয়েছে।
সাগর থেকে আসা জেলেরা জানান, তারা গভীর সাগরে গিয়েছে। ঝড়ের কবলে পড়লে তারা ফিরতে পারেনি।
ট্রলারের মালিক শহিদ খান জানান, মাঝি আলআমিনের কাছে মোবাইল রয়েছে। গভীর রাত পর্যন্ত মোবাইলে যোগাযোগ ছিল। তারপর থেকে কোন যোগাযোগ নেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোন খোজ মেলেনি।
এ ছাড়াও পায়রা ও বিষখালীর মোহনা তালতলীর আশারচর এলাকায় মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে ১১ জন জেলেসহ আব্দুর রাজ্জাকের মালিকানাধীন ‘আল্লাহর দান’ নামের একটি ট্রলার উল্টে ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের ৮জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে আশারচর এলাকা থেকে বাকী ৩জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন-বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সরোয়ার (২৫)।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এ ঘটনায় নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
কোস্টগার্ডের দক্ষিন জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, নিখোঁজ জেলেদের জন্য উদ্ধার তৎপরতায় আমাদের অভিযান চলমান আছে।
Related News
ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় একটি পুরনো ঝুঁকিপুর্ন ব্রিজের মাঝখান দিয়েRead More
ভোলায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুত্রবধূর ভাই
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলা পৌরসভার কালীখোলা এলাকায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা শ্বাশুড়িকে ধর্ষণেরRead More



Comments are Closed