বিশ্বব্যাপী করোনায় মৃত্যু-শনাক্ত আরও বাড়ল
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এসেছে। বিশ্বের প্রায় সব দেশই টিকা কার্যক্রম চালাচ্ছে। তবুও করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও নাকাল। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যুর হার ওঠানামা করছে।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৯৫ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৭৮৩ জন।
এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৫ হাজার ৫৭৪ জন এবং আক্রান্ত হন ৩ লাখ ৮৭ হাজার ১৯৮ একজন।
আর সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৪ হাজার ৯০১ জন এবং আক্রান্ত হন ৩ লাখ ২৩ হাজার একজন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৭ লাখ ৭৭ হাজার ৮০২ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৩৫ লাখ ২০ হাজার ৫২৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৩২ লাখ ৯ হাজার ৬৯১ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৬৯৭ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ১১ হাজার ২১২ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৪৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৪৮১ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ১৩ লাখ ৮১ হাজার ৭৯০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৫২০ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৭৭ লাখ ৩৬ হাজার ২৩৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৩৭৫ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৬৪ হাজার ৭০৮ জন। মারা গেছেন ২ লাখ ৫ হাজার ৫৩১ জন।
আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং কলম্বিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ২৯তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয়Read More
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, প্রাণ গেল ৩ শিশু ও শিক্ষকের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ব্যান্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজনRead More



Comments are Closed