গ্রিসে ৫.৮ মাত্রার ভূমিকম্পে চার্চে ধস, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের ক্রিট দ্বীপে পাঁচ দশমিক আট মাত্রার এক ভূমিকম্পে একটি চার্চের গম্বুজ ধসে পড়েছে। এতে ১জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন। সোমবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে।
এ ভূমিকম্পের সময় লোকজন ঘরবাড়ি ও সরকারি দপ্তরগুলো ছেড়ে রাস্তায় বের হয়ে আসে এবং এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
গ্রিসের ভূকম্পনবিদ ইফথিমিওস লেকাস ভূমিকম্পটিকে ‘ভয়ংকর’ বলে বর্ণনা করে এরপর শক্তিশালী পরাঘাত হয়েছে বলে জানিয়েছেন।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘আরকালোখোরি শহরের একটি গির্জার গম্বুজ ধসে এক ব্যক্তি মারা গেছেন। গির্জাটিতে সংস্কার কাজ চলছিল।’
সূত্রে জানা যায়, ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রিস এবং তুরস্ক উভয়ই ফল্ট লাইনের ওপর আছে। এই দুই দেশে ভূমিকম্প সাধারণ বিষয়। ৫.8 মাত্রার ভূমিকম্পে প্রায় ১১ জন আহতের মধ্যে দু’জনকে ভেনিজেলিও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। একজনের হাড় ভেঙে গেছে।
এছাড়া পাটসিডেরোস গ্রামের আরেকজন নাগরিককে উদ্ধার করা হয়, যিনি ভূমিকম্পের সময় ঘরের দরজা খুলতে না পারায় তার বাড়ির ভিতরে আটকা পড়েছিলেন।
ভূমিকম্পের সময় ক্রিটের প্রধান শহর হেরাক্লিয়নের বহু বাসিন্দা খোলা জায়গায় বের হয়ে আসেন। স্কুল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে মাঠে অথবা শহরের চত্বরগুলোতে চলে যেতে বলা হয়।
স্কাই টেলিভিশনকে শহরটির মেয়র বলেছেন- “কয়েক সেকেন্ড ধরে বেশ শক্তিশালী কম্পন অনুভূব করেছি”।
এথেন্সের জিওডাইনামিক ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পটি ৫ দশমিক ৮ মাত্রার ছিল এবং এটির উৎপত্তি ক্রিটের দক্ষিণপূর্বাঞ্চলীয় আরভি শহরের ২৩ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed