Main Menu

যুবদলের আনন্দ মিছিলে পুলিশের বাধা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যুবদলের আনন্দ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় যুবদলের ১২ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

এদিকে এ ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমুসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টায় একটি আনন্দ মিছিল বের করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া। উপজেলা সদরের আদ্রা অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বের করা আনন্দ মিছিলটি কিছুদূর যাওয়ার পর পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

Manual2 Ad Code

এ সময় যুবদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে অন্তত ১২ জন আহত হন।

কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া বলেন, কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Manual3 Ad Code

এ নিয়ে আমরা কসবা-আখাউড়া বিএনপির কাণ্ডারি কবির আহম্মেদ ভূঁইয়ার নির্দেশনা ও পরামর্শে হাজারো নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল বের করি। পুলিশ বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে আমাদের নেতাকর্মীরা আহত হন।

Manual1 Ad Code

কসবা থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, অনুমতি না নিয়ে যুবদলের পদধারীরা মিছিল বের করেন। পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code