মাধবপুরে প্রতিবন্ধী বৃদ্ধের অর্ধ গলিত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জিতেন্দ্র সরকার (৬৬) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের মৃত নকুল সরকার এর ছেলে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাব্বির এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোয়াসনগর গ্রামের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশের খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিতেন্দ্র সরকার মানষিক ভাবে কিছুটা অপ্রকৃতিস্থ ও অসুস্থ ছিলেন। তিনি মাঝেমধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। আবার কয়েকদিন পরে ফিরে আসতেন। গত বুধবার তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে খুঁজে পায়নি। শুক্রবার সকাল ১০ টার দিকে স্থানীয় লোকজন তার লাশ সড়কের পাশের খালের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed