Main Menu

নবীগঞ্জ-শায়েস্তাগঞ্জ-ঢাকা বিআরটিসি এসি বাস চালু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নবীগঞ্জ-শায়েস্তাগঞ্জ-মহাখালী ঢাকা রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিসি এসি ও নন এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নবীগঞ্জ মায়া ট্রাভেলসের সামনে বাস চলাচলের উদ্বোধন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

এ সময় তিনি বলেন,‘বাস ভালো। তাই সেবার মানও ভালো করতে হবে। তাহলে যাত্রীরা এ বাসে স্বাচ্ছ্যন্দে বেশি চলাচল করবে। যাত্রীদের চাহিদা থাকলে এ সড়কে বাস সার্ভিস আরো বাড়ানো হবে।

উদ্বােধনকালে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক সেলিম তালুকদার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

আনুষ্ঠানিকভাবে এ রুটে প্রতিদিন সকাল ৮টায় প্রথম বাসটি যাত্রা শুরু করবে নবীগঞ্জ থেকে ঢাকার মহাখালী। প্রতিদিন ৫টি বাস নবীগঞ্জ থেকে ঢাকায় যাবে এবং মহাখালী ঢাকা থেকে নবীগঞ্জ আসবে ৫টি বাস।

Share





Related News

Comments are Closed