হবিগঞ্জে ছোট ভাইকে পিটিয়ে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের সদর উপজেলার পইল গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যা করেছেন বড় ভাই। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান।
মারা যাওয়া সঞ্জব আলী (৪২) পইল গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় তার বড় ভাই তৈয়ব আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সঞ্জব আলী ও তার বড় ভাই তৈয়ব আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিরোধপূর্ণ ওই জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তৈয়ব আলী ও তার পরিবারের লোকজন সঞ্জব আলীকে পিটিয়ে জখম করেন। রাতে গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর সঞ্জব আলীকে বাড়ি নিয়ে গেলে পরদিন (বুধবার ২২ সেপ্টেম্বর) সকালে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল (সদর সার্কেল) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সঞ্জব আলীর মরদেহ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জড়িত থাকার অভিযোগে নিহতের বড় ভাই তৈয়ব আলীকে আটক করা হয়েছে।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed