ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. হালিমুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্টেশন মাস্টার জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং শিগগির ঘটনাস্থলের উদ্দেশে উদ্ধারকারী ট্রেন পাঠানো হবে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed