Main Menu

সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪৬ জন।

একই সময়ে সিলেটে আরও ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৪ হাজার ৩৩৮ জন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মোট মৃতদের মধ্যে সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৫৫ জন। এছাড়াও সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৪০ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৭ জন ও হবিগঞ্জের ৪ জন রয়েছেন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৩৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৪৪৮ জন। সুনামগঞ্জের ৬২২৪ জন, মৌলভীবাজারের ৮০৫৬ জন ও হবিগঞ্জের ৬৬১০ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

এছাড়াও সর্বশেষ চব্বিশ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৭ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৮২ জন।

আর বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১০৭ জন করোনা রোগী ভর্তি আছেন। এরমধ্যে ওসমানী হাসপাতালে ভর্তি ৯৫ জনের মধ্যে সন্দেহভাজন ৫২ জন, পজিটিভ ৪০ জন ও আইসিইউতে ভর্তি ৩ জন। এছাড়া, এন্টিজেন টেস্টের মাধ্যমে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

Share





Related News

Comments are Closed