Main Menu

এসএমপির টিলাগড় পুলিশ বক্সের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: এসএমপির শাহপরান (রহ.) থানার টিলাগড় পয়েন্টের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ-নিয়ন্ত্রণ ও সর্বসাধারণের আইনানুগ সেবা নিশ্চিত করার লক্ষে টিলাগড় পয়েন্টে পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বক্সের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ।

এসময় উপস্থিত ছিলেন, এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, এমসি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শফিউল আলম, এমসি কলেজের সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ-ক্রাইম) তাহমিদুল ইসলাম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ইএনডি) মো. নায়হানুল বারী প্রমুখ।

Share





Related News

Comments are Closed