সিলেট ট্যুর গাইড এসোসিয়েশনের কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কর্মরত পেশাদার ট্যুরিস্ট গাইডদের প্রথম সংগঠন ’সিলেট ট্যুর গাইড এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক সাধারন সভা ও ২০২১-২০২৩ সালের কমিটির নির্বাচন অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৮ সেস্টেম্বর) নগরের শেখঘাটস্থ কার্যালয়ে এসোসিয়েশনের প্রতিষ্টাতা সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিয়ার পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন প্রতিষ্টাতা সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমদ।
সভায় সবার সর্বসম্মতিক্রমে ’সিলেট ট্যুর গাইড এসোসিয়েশনের ২০২১-২০২৩ সালের কমিটি গঠন করা হয়।
এতে নতুন সভাপতি ছালিকুর রহমান ও সাধারন সম্পাদক জান্নাতুল ইসলাম জনি নির্বাচিত হয়েছেন ।
নতুন কমিটির বাকি সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম মিয়া, সহ সভ-সভাপতি জালাল উদ্দিন আহমদ, সহ সাধারন সম্পাদক মাঈন উদ্দিন, অর্থ সম্পাদক কামরান আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আফজাল জাকির, প্রচার সম্পাদক রনি আহমদ, অফিস সম্পাদক শাম্মিন ইয়াছিন ওয়াদুদ। নির্বাহী সদস্য হুমায়ুন কবির লিটন, স্বরুপ চক্রবর্তি, সৈয়দ মাহমুদুল হাসান।
Related News
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার, সপ্তাহে ৫টি
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা বাড়ায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালামএয়ার।Read More
১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
পর্যটন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭Read More



Comments are Closed