Main Menu

কুলাউড়ায় ১৭৮৫ পিস ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া থেকে ১ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ লুৎফুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এবং সিনিয়র এএসপি মো. লুৎফুর রহমানের নেতৃত্বে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে কুলাউড়া পৌরসভা এলাকা থেকে তাকে আটক করে।

আটক লুৎফুর বড়লেখা উপজেলার পূর্ব সাতকরাকান্দি গ্রামের মৃত লতিব আলীর ছেলে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।

Share





Related News

Comments are Closed