১২-১৭ বছরের শিক্ষার্থীরা পাবেন ফাইজারের টিকা
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১২ থেকে ১৭ বছর বয়সের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। আমরা খুব দ্রুতই এই টিকা প্রদান কার্যক্রম শুরু করবো।
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে এবং শিল্পকারখানা সচল রয়েছে বলে অর্থনৈতিক চাকা সচল আছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে ১০ কোটি টিকার চুক্তি করা হয়েছে। বাংলাদেশসহ পৃথিবীর ৮টি দেশকে লাল তালিকাভুক্ত করেছিলো যুক্তরাষ্ট্র। তবে এখন সেখান থেকে আমাদের দেশের নাম বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি। করোনা নিয়ন্ত্রণে নাই বলে সোমেলিয়ার প্রধানমন্ত্রী তার ক্ষমতা হারিয়েছে এবং থাইল্যান্ডের সরকার প্রধানের অবস্থাও সূচনীয়।
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed