Main Menu

কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের কামারছড়া চা বাগানে অটোরিকশা চালক ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার কামারছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে।

জানা যায়, চা বাগানে সাপ্তাহিক ৯০০ টাকা মজুরি নিয়ে চা শ্রমিক শনিছড়ি রবিদাস (৩৮) বাড়ি ফিরছিলেন। পথে তা মাতাল স্বামী শ্যামলাল রবিদাস (৪৫) তার কাছে কিছু টাকা দাবি করেন। এ সময় শ্যামলাল রবিদাসকে ২০০ টাকা দিলে তিনি আরও টাকা দাবি করেন। টাকা না দেওয়ার কারণে সেই ২০০ টাকা শ্যামলাল ছিঁড়ে ফেলেন।

এ নিয়ে শ্যামলাল ও তার ছেলে নন্দলালের সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে নন্দলাল লাঠি দিয়ে তার বাবাকে মাথায় আঘাত করেন। পরে তাকে শমসেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত নন্দলালকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

Share





Related News

Comments are Closed