চুনারুঘাট থেকে ভারতীয় নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: বিনা পাসপোর্টে প্রবেশ করায় হবিগঞ্জের চুনারুঘাটের রেমা তলব বাজার থেকে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তলব বাজার থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাকে চুনারুঘাট থানায় প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী জানান, আটকের পর থেকেই থেকে সে হিন্দি ভাষায় কথা বলছে। এখনো নাম ঠিকানা পাওয় যায়নি।
মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানান, আটক হওয়া ব্যক্তির ভাষা স্পষ্ট করে বুঝা যাচ্ছে না। তবে সে ভারতীয় নাগরিক। তার ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed