হবিগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাম (২২) ও স্কুল শিক্ষক রুকেয়া খাতুন (৩৬) নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ধুলিয়াখাল আমতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, শায়েস্তানগর এলাকার জামাল মিয়ার স্ত্রী আছমা (৩০), চুনারুঘাটের দেওন্দি এলাকার মৃত দেবান্দু’র ছেলে চন্দন কুমার দাশ( ৫০)। শায়েস্তানগর এলাকা ওয়াহিদুর রহমানের স্ত্রী মারিয়া (৩০) ও মেয়ে আরিয়া (৩)।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক এসআই সাইদুর রহমান জানান, হবিগঞ্জ শহর থেকে একটি যাত্রীবাহী বাস শ্রীমঙ্গল যাচ্ছিল। পথিমধ্যে আমতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত পাঁচজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালে সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed