Main Menu

কানাইঘাটে নারীকে যৌন হেনস্তার মামলায় ২জন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার আগতালুক গ্রামে পঞ্চাশোর্ধ্ব চার সন্তানের জননীকে যৌন হেনস্তা করে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কানাইঘাট উপজেলার আগতালুক গ্রামের বরকত উল্লার ছেলে বড় আব্দুল্লাহ (৩৫), একই গ্রামের রফিক আহমদের ছেলে সায়েদ উল্লাহ (৩০)।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দুজনকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত ২৩ আগস্ট রাতে ওই নারীকে হেনেস্তা ও শ্লীলতাহানির ঘটনাটি ঘটে। এ সময়কার ভিডিও ধারণ করে ওই নারীর প্রবাসী দুই পুত্রের কাছে চাঁদা দাবি করে দৃর্বৃক্তরা।
পরে দাবিকৃত চাঁদা না পেয়ে গত সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বেনামি একাধিক আইডি থেকে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় সোমবার রাতেই ওই নারী বাদী হয়ে কানাইঘাট থানায় চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন- একই গ্রামের আব্দুল্লাহ (৩৮), আব্দুল্লাহ (২৭), জব্বার (২২), সাইদুল্লাহ (২৭)।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ওই নারীর স্বামী মারা গেছেন। তার চার সন্তানের মধ্যে দুই ছেলে দুবাই প্রবাসী, আর দুই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন। বাড়িতে একা থাকতেন। এ সুযোগে ওই নারীর উপর ভয়ঙ্কর নির্যাতন চালায় প্রতিবেশী চার যুবক। রাতে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করে সেই ভিডিও প্রবাসী ছেলেদের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। মূলত ছেলেদের কাছ থেকে টাকা নিতেই তারা এটা করেছে।

Share





Related News

Comments are Closed