Main Menu

লালাবাজারে শিক্ষা কার্যক্রম পরিদর্শনে ইউএনও

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিন সুরমার লালাবাজার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি ও উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হক।

১৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে লালাবাজার ইউনিয়নের লালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হকিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও লালাবাজার দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হক।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানসমূহে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন। এসময় দক্ষিন সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, লালাবাজার দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবদুল মালিক, লালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দীন, সহ সহকারী শিক্ষক জোসনা পারভীন চৌধুরী, সুলতানা বেগম, যনারা খাতুন, রেহেনা বেগম, শাহারা বেগম, রাবেয়া সুলতানা পলি সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Share





Related News

Comments are Closed