দশটি পত্রিকার ডিক্লারেশন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি দৈনিক বাংলা পত্রিকা ও ১টি ইংরেজি দৈনিকের ডিক্লারেশন (ঘোষণাপত্র) বাতিল করা হয়েছে।
ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে গত ৮ সেপ্টেম্বর (বুধবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
ডিক্লারেশন বাতিল হওয়া দৈনিক পত্রিকাগুলো হলো- গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা ও রিপোর্টার এবং ইংরেজি দৈনিক দি ফাইনান্সিয়াল ডেইলি।
১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯ (১) এর (৩) (ক) ধারা এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে চুক্তিপত্রের শর্ত না মানার কারণে একই আইনের ১০ ধারা অনুযায়ী পত্রিকাগুলোর ডিক্লারেশন বাতিল করা হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়।
Related News
সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নিজের ব্যক্তিগত মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে জাতীয় সংসদেRead More
৭ জেলায় বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায়Read More



Comments are Closed