সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩২ জন।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৩ জনের দেহে। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৪২ জন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে প্রেরিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৩ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৫৩ জনের মধ্যে ২২ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৯, হবিগঞ্জের ১১ এবং মৌলভীবাজার জেলার ১১ জন রয়েছেন।
এনিয়ে বিভাগে করোনাভাইরাস শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৪২ জন। মোট শনাক্তের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩৩ হাজার ২৭৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২০৯ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৮৫ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৯৭৩ জন ।
এদিকে গেল ২৪ ঘণ্টায় সিলেটে ১৫৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগির সংখ্যা ৪৬ হাজার ৭৩৪ জন।
গেল ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ২ ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৪১ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed