Main Menu

সিলেটে আবাসিক হোটেলে থেকে আটক ৫ নারী-পুরুষ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর তালতলাস্থ রহমানিয়া আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৩ যুবক ও ২ তরুণীকে আটক করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিট পুলিশেল (এসএমপি) মিডিয়া শাখা জানায়, রবিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে ওই আবাসিক হোটেলের ৫ম তলার বিভিন্ন কক্ষ থেকে এ ৫ জনকে আটক করে।

আটককৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ফাজিলপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. কবির আহমদ (৩৩), দক্ষিণ সুনামগঞ্জ থানার মুক্তাখাই গ্রামের মোহাব্বত আলীর ছেলে আফাজ মিয়া (২৮) ও কিশোরগঞ্জ জেলার সদর থানার লতিফপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে রুবেল আহমদ (২৬)সহ দুই তরুণী।

আটককৃতদের সোমবার (১৩ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed