Main Menu

ওসমানীনগরে এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকা লুট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১২ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার শেরপুর নতুন বাজারস্থ ইউনুছ ম্যানশনের নিচতলায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় সিকিউরিটি গার্ডকে বেঁধে বুথ ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে রবিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে জানতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক আশরাফুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, উপজেলার শেরপুর নতুন বাজারস্থ ইউনুছ ম্যানশনের দ্বিতীয় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি শাখা রয়েছে। একই ভবনের নিচতলায় সায়রা কমিউনিটি সেন্টারের পাশে রয়েছে ব্যাংকটির একটি এটিএম বুথ। রবিবার ভোররাত ৪টার দিকে ডাকাতদলের সদস্যরা বুথের সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখে বুথ ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা নিয়ে যায়। ভোরে স্থানীয়রা গার্ডকে এ অবস্থায় দেখে থানায় খবর দেন।

এ ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Share





Related News

Comments are Closed