Main Menu

গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নিজ কার্যালয়ের গাড়ি কেনার টাকা ফেরত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই টাকা স্বাস্থ্যসেবায় ব্যয় করার নির্দেশ দিয়েছেন তিনি।

Manual3 Ad Code

রোববার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ২০২১-২০২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে মোটরযান ক্রয় খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এ টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করতে দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তার নিজের কার্যালয়ের জন্য গাড়ি কেনা বাতিল করে সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী চিকিৎসক-স্বাস্থ্যকর্মী নিয়োগ থেকে শুরু করে, স্বাস্থ্যের অবকাঠামো ও সরঞ্জাম সুবিধা বাড়ানো, আইসিইউ বাড়ানো, হাসপাতালের সক্ষমতা বাড়ানো, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা, বিনামূল্যে করোনা টিকা সরবরাহসহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অনেক পদক্ষেপ নিয়েছেন। মানুষের স্বাস্থ্যসেবার জন্য তিনি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। নিয়মিত সেসব ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার এ টাকা স্বাস্থ্যসেবায় ব্যয়ের মাধ্যমে আরও অনেক মানুষ উপকৃত হবেন।

Manual5 Ad Code

শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করতে রোববার সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

আহসান কিবরিয়া সিদ্দিকি বলেন, গাড়ি কেনার ১৫ কোটি টাকা স্বাস্থ্যসেবার কাজে দিয়ে মিতব্যয়িতার নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code