কানাইঘাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের আব্দুল লতিফের পুত্র অলি উল্লাহ (২৫) প্রায় দু’বছর থেকে মানসিক রোগে ভুগছিলেন।
নিহতের পিতা আব্দুল লতিফ জানান, রোববার সকাল বেলা তিনি তার ছেলে অলি উল্লাহকে বাড়িতে রেখে বাজারে আসেন। দুপুর অনুমান ১২টায় পরিবারের অন্যান্য সদস্যের অজান্তে অলি উল্লাহ বসত ঘরে গলায় শাড়ি প্যাঁচিয়ে আত্মহননের ঘটনা ঘটায়। পরিবারের লোকজন অলি উল্লাহকে উদ্ধার করে দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের পরিবার থেকে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed