লোকবল নিয়োগে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি
ওয়েব ডেস্ক: বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একাধিক শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সিসিটিভি অপারেটর’ ও ‘সিসিটিভি টেকনিশিয়ান’ পদে মোট ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: সিসিটিভি অপারেটর
পদ সংখ্যা: ২৬টি
আবেদনের যোগ্যতা: স্নাতক পাসসহ কম্পিউটারবিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে হার্ডওয়্যার ও সফটওয়্যারবিষয়ক কোর্স সম্পন্ন থাকতে হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন, ক্যামেরা স্থানান্তর, সমস্যা শনাক্তকরণ ও সমাধানের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এর আগে ৬ অক্টোবর ২০১৯ তারিখে ‘সিসিটিভি অপারেটর’ ও ‘সিসিটিভি টেকনিশিয়ান’ পদে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত ৭০০ ও ৫৭৭ প্রার্থী নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাঁদের আর নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
পদের নাম: সিসিটিভি টেকনিশিয়ান
পদের সংখ্যা: ৩টি
আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন, কেবল ফিটিং, ক্যামেরা স্থানান্তর, সমস্যা শনাক্তকরণ ও সমাধানের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০ – ২০,৫৭০ টাকা
আবেদন প্রক্রিয়া: আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন। https://erecruitment.bb.org.bd/career/jobopportunity.php এই ঠিকানায় আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর, ২০২১
Related News
লন্ডনে অনুষ্ঠিত হলো ‘লন্ডন ট্রেডার শো ২০২৬’
নিজস্ব প্রতিবেদক, লন্ডন থেকে: যুক্তরাজ্যের লন্ডনে শুক্রবার, ৩০ অক্টোবর, লিওনার্দো রয়্যাল হোটেল, টাওয়ার ব্রিজে অনুষ্ঠিতRead More
সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ডিপ্লোমা ইন রেনাল নার্সিং কোর্স ও নার্সদের জন্যRead More



Comments are Closed