মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মাধবপুর সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে বাবলু মিয়া (২৬) নামে এক যুবক মোটরসাইকেল দূর্ঘটনায় মারা গেছে। রাস্তার উপর রাখা বালু ও পাথরের স্তুপে মোটরসাইকেলের চাকা স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় বাবলু মিয়া।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের গোয়াসনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবলু মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের ইউনুস মিয়ার পুত্র।
জানা যায়, বাবলু মিয়া স্ত্রীকে ভাত বাড়তে বলে বেঙ্গাডুবা থেকে শ্বশুর বাড়ি শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে গোয়াসনগর নামক স্থানে সড়কের উপর রাখা উত্তর সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য আনা বালু ও পাথরের স্তুপে তার মোটরসাইকেলের চাকা স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে আমি কন্ট্রাক্টরকে না পেয়ে সাব কন্ট্রাক্টরকে রাস্তা থেকে পাথর ও বালু সরানোর জন্য সতর্ক করে এসেছি। আমাদের সামনে তারা দ্রুত রাস্তা থেকে বালু ও পাথর সরানোর কাজ শুরু করে। কিন্তু এখন খবর পেলাম এগুলো পুরোপুরি সরানো হয়নি। ফলে এই দুর্ঘটনা ঘটলো।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed