Main Menu

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বৃক্ষ রোপন

বৈশাখী নিউজ ডেস্ক: জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গত ৮ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্কুলে বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ পরিচালনায় কুচাই জামে মসজিদ প্রাঙ্গণে এদিন সকাল ১০টায় দিনব্যাপী বৃক্ষ রোপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ট্রাস্টের ভাইস্ প্রেসিডেন্ট এনামুল কবির।

কুচাই জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য সমাজসেবী সৈয়দ আলী আজম মুকুল, মসজিদ কমিটির সদস্য শাহীন আহমদ, জনতা ক্লাবের সভাপতি সৈয়দ তারেক আহমদ, সহ-সভাপতি লয়েছ আহমদ, ক্রীড়া সম্পাদক লিটন আহমদ, সমাজসেবী রেজাউল করিম রাজন, যুবলীগের সভাপতি ইকবাল হুসেন মিটু, সাংগঠনিক দুলাল আহমদ, সদস্য আলম, পিনু, বেলাল মোল্লাঁ প্রমুখ।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লালমিয়া ও উনার সুযোগ্য সহধর্মিনী লন্ডন প্রবাসী মহীয়সী নারী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে উক্ত বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়।

ইতিমধ্যে দক্ষিণ সুরমা উপজেলার মোগরাবাজার, দাউদপুর, সিলাম, তেতলী, লালাবাজার, বরইকান্দি ও কুচাই ইউনিয়নে প্রায় দেড় হাজার বৃক্ষ রোপন করা হয়। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed