Main Menu

সিলেটে চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‍্যাব। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানে জিন্দাবাজার এলাকার ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জিন্দাবাজার এলাকায় এই ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন ২০০৯ এর ৩৭ ধারায় মাদানি জর্দ্দা স্টোর, রায়হান ভ্যারাইটিজ স্টোর ও উত্তম স্টোরকে ৫ হাজার টাকা করে এবং সুমি স্টোরকে ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর মেজর মাহফুজুর রহমান এবং সিনিয়র এএসপি লুৎফুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।

এর আগে গেল মঙ্গলবার নগরীর বন্দরবাজারের ৪টি রেস্টুরেন্টেকেও নানা অভিযোগে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে র‍্যাব।

Share





Related News

Comments are Closed