শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহি মিলাদ অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা মহামারি থেকে মুক্তিসহ দেশ বিদেশে অবস্থানরত সকলের সুস্থতা কামনা করে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে এ মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দুআ মাহফিলে করোনা মহামারি থেকে সিলেটসহ বিশ্ববাসীকে হেফাজত ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, ওসমানী নগরের তাজপুর লামাপাড়া পীরের বাড়ির জলালী এস এম আবরার হোসাইন ইনসামি, আকিব আবরার ইনসামি, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, কাজী নুরুল আলম চৌধুরী, খাদীম নগর এটিআই কৃষি প্রশিক্ষণ ইনিষ্টিটিউটের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. আব্দুল জলিল চৌধুরী, সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সদস্য সাংবাদিক রাধে মল্লিক তপন, কাজী আরিফ, খাদিম মো. রিয়াজুল হক, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, রিমন আহমদ প্রমুখ।
দুআ ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি মো. নিজাম উদ্দিন চৌধুরী, ওলানা আব্দুল আজিজ ধনপুরী।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed